,

আওয়ামীলীগ সভাপতির ইন্তেকাল

আজকের কুমিল্লা ডট কম :
October 19, 2020
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন।

রবিবার (১৮অক্টোবর) দিবাগত রাত ১২টায় গৌরীপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ডায়বেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক লতিফ প্রধানের ভাতিজা মমিনুল হক।

তিনি জানান, সোমবার দুপুর ২টায় গৌরীপুর হাই স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হবে। মৃত্যু কালে তিনি দুই স্ত্রী, ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ প্রধানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারে (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি, জেলা আওয়ামীলীগ সভাপতি ম.রুহুল আমীন, সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার। তারা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।