সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৬, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছেন নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন এ কে এম আফজালুর রহমান বাবু।

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের কমিটির নাম ঘোষণা করা হয়।

এর আগে শনিবার বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম অধিবেশন শেষে দুপুর আড়াইটায় পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।