,

কাতারে ফেনী জেলা ঐক্যপ্রন্ট প্রার্থীদের সমর্থনে প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 15, 2018
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতারঃ

কাতারের দোহা নিউজামান রেস্টুরেন্টে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১, ২, ও ৩ নং আসনে বিএনপি (জাতীয় ঐক্যপ্রন্ট) প্রার্থীদের সমর্থনে প্রচার ও আলোচনা সভা করেছে ফেনী জেলা জাতীয়তাবাদী সমর্থক গোষ্টি কাতারের নেতৃবৃন্দ।

১৩ই ডিসেম্বর সংগঠনের যুগ্ন সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আইনুল কবির মজুমদার বাবু।

পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম সিরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা কামাল মেম্বার, নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন বাকি, ইকবাল হোসেন রনি, হাবিলদার মাহাবুবুল হক, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, নুরুল আফসার ভূঁইয়া, মোঃ আলমগীর, নুরুল আফসার মহাজনসহ অনেকে।

বক্তারা বলেন, আগামী ৩০শে ডিসেম্বর সকাল থেকে ভোট কেন্দ্রে যাবেন এবং কেন্দ্র পাহারা দিয়ে সন্ধ্যায় রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন এবং পরদিন মাকে (খালেদা জিয়াকে) জেল থেকে বের করে আনতে হবে।