,

কুমিল্লার কুচাইতলীতে ইয়াবা পাঁচারকালে আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
October 22, 2020
news-image

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লার সদরের কুচাইতলীতে ইয়াবা পাঁচারকালে ২ হাজার ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন সাহা (৩৬) নামের এক মাদক পাঁচারকারীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২।

বুধবার সন্ধ্যায় জেলার সদরের কুচাইতলী এলাকায় কুমিল্লা মেডিকেল কলেজ রোড সংলগ্ন পরশ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত সুমন সাহা নগরীর তেলিকুনা সাহাপাড়া গ্রামের মৃত-শিবু সাহার ছেলে।

র‌্যাব জানায়, সুমন সাহা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই বিষয়ে জেলার কোতয়ালী থানায় আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এ অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব