শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার তিতাসে এক ব্যক্তি করোনায় আক্রান্ত, গ্রামটি লক ডাউন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

এবার কুমিল্লার তিতাস উপজেলায়  মোঃ জালাল উদ্দিন (৫০) একজন করোনায় আক্রান্ত রোগি পাওয়া গেছে। লকডাউন করা হচ্ছে ওই গ্রামটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার নমুনা পরীক্ষা শেষে করোনা পজেটিভ ধরা পড়ে ।

তিনি  তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বিরামকান্দি গ্রামের মৃত. সাহেব আলীর ছেলে।

কুমিল্লা জেলা প্রশাসক  আবুল ফজল মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা যাচ্ছে। গ্রামটি লকডাউন করা হবে।