,

কুমিল্লার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

আজকের কুমিল্লা ডট কম :
March 21, 2020
news-image

 

অনলাইন ডেস্ক:
কুমিল্লা দেবিদ্বার উপজেলায় এলাহাবাদ গ্রামের পশ্চিম পাড়া ধনু মিয়ার ছেলে স্বপনের সাথে দুই বছর যাবত প্রেমে আবদ্ধ হওয়ার অভিযোগ করেন একই গ্রামের পূর্ব পাড়ার ডিলার বাড়ি জসিম উদ্দিনের মেয়ে সুমি আক্তার।

শুক্রবার বিকাল ৩ ঘটিকায় প্রেমিক স্বপনের বাড়িতে অবস্থান তাই ঘটনাস্থলে এসে সত্যতা মিলেছে প্রেমিকা সুমি আক্তার জানান স্বপন দুই বছর যাবত প্রলোভন দেখিয়ে এখন বিয়ে করার অস্বীকৃতি জানালে আমি তার ঘরে অবস্থান করি আমি বিভিন্ন মাধ্যমে শুনতে পাই সে অন্য জায়গাতে বিয়ে করতে গিয়েছে তাই তার ঘরে আমি অবস্থান করেছি হয়তো আমাকে বিয়ে করতে হবে না হয় মৃত্যুবরণ করবো।