,

কুমিল্লার বরুড়ায় পত্রিকা বিক্রেতাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
December 31, 2017
news-image

এমডি আজিজুর রহমান:
কুমিল্লার বরুড়ায় পত্রিকা বিক্রেতাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বরুড়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক শাহ আলম শফির উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় কনকনে এ শীতে ভাল মানের কম্বল পেয়ে বেশ খুশি পত্রিকা বিক্রেতাগণ। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, যুগান্তরের ব্যুরো রিপোর্টার আবুল খায়ের।

উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক, পত্রিকার এজেন্ট মজিবুল হক মাস্টার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহাম্মদ, সাংবাদিক আ: ছালাম, তাজুল ইসলাম, আজিজুর রহমান, শিক্ষক নেতা মাও: মোতালেব, ভিপি জামাল উদ্দিন, জিএস সাদ্দাম হোসেন, মাদক বিরোধী সংগ্রাম পরিষদের সভাপতি জুয়েল সওদাগর প্রমুখ।