,

কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা স্বাস্থ্য সহকারীসহ আজ আরও ৮ জনের করোনা শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
July 28, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে মঙ্গলবারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সহকারী স্বাস্থ্য কর্মকর্তাসহ নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রানোতর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোঃ ফখরুল ইসলাম রাসেল, বাকশীমুল ইউনিয়নের আজ্ঞা পুর গ্রামের লোকমান হোসেন, ময়নামতি ইউনিয়নের সুজন এবং একই গ্রামের নিধি চন্দ্র, ষোলনল ইউনিয়ন এর শিমাইল খাড়া গ্রামের জেসমিন আক্তার, একই গ্রামের বাবু মিয়া, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের মাতলার চর গ্রামের মাফিয়া আক্তার, বুড়িচং উপজেলা সদরের মোঃ খোরশেদ আলম।