,

কুমিল্লার সদর দক্ষিণে নতুন ৮ জনসহ করোনায় আক্রান্ত মোট ৫০ জন

আজকের কুমিল্লা ডট কম :
June 16, 2020
news-image

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মঙ্গলবার নতুন করে ৮ জনসহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৫০ জন।

মঙ্গলবার (১৬ জুন) করোনায় আক্রান্ত হয়েছে- গলিয়ারা ইউনিয়নে নিচিন্তপুরের মহিলা মেম্বারের বাড়িতে একই পরিবারের ৩ জন, উপজেলা ভূমি অফিসের ১ জন, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসের ১ জন, চৌয়ারা ইউনিয়নের শ্রীমন্তপুরে ১ জন, পশ্চিম জোর কানন ইউনিয়নের বটগ্রামে ১ জন এবং বারপাড়া ইউনিয়নের শ্রীনিবাসে ১ জন।

এছাড়াও আজ সুস্থ্য হয়েছে ১০ জন। এ পর্যন্ত উপজেলায় সুস্থ্য হয়েছে মোট ২০জন।

মঙ্গলবার (১৬ জুন) সদর দক্ষিণ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পর্যন্ত ৪৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে মোট ৩৯৮ জনের। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ৫০ জন। সুস্থ্য হয়েছে মোট ২০ জন।