,

কুমিল্লায় আরও ১০ জনের মৃত্যু, নতুন রেকর্ডসংখ্যক শনাক্ত ৮৩৫ জন

আজকের কুমিল্লা ডট কম :
July 26, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৬ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ এ তথ্য নিশ্চিত করে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা চৌদ্দগ্রামে,মুরাদনগর ও দেবিদ্বারে দুজন করে, দাউদকান্দি,লাকসামে, বরুড়া,নাঙ্গলকোটে উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন নারী ও ছয়জন পুরুষ রয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জনে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, রবিবার (২৫ জুলাই) বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩৩৪৯টি নমুনা পরীক্ষায় ৮৩৫ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৬৬৫ জনে। আক্রান্তের হার ৩৫ দশমিক ৫ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২৬৮ জন, আদর্শ সদরে ২৩ জন, সদর দক্ষিণের ২১ জন, বুড়িচংয়ে ৩৫ জন, ব্রাহ্মণপাড়ায় ২৩ জন, চান্দিনায় ৪০ জন, চৌদ্দগ্রামে ১৭  জন, দেবিদ্বারে ৫৮ জন, দাউদকান্দিতে ৬২ জন, লাকসামে ৩৭ জন, লালমাইতে ২৩ জন, নাঙ্গলকোটে ৩৬ জন, বরুড়ায় ৩০ জন, মনোহরগঞ্জে ৪৫ জন, মুরাদনগরে ৪৪ জন, মেঘনায় ১৩ জন, তিতাসে ২৪ জন এবং হোমনা উপজেলার ৩৬ জন রয়েছেন।