,

কুমিল্লায় ইয়াবাসহ আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
January 8, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার শশীদল ইছারপুল থেকে তাদের আটক করা হয়।

আটক মমিন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিটঘর গ্রামের রহমত আলীর ছেলে ও মো. খায়ের একই জেলার সদরের রাজঘর গ্রামের আবদুল হাকিমের ছেলে।

থানার ওসি এসএএম শাহজাহান কবির জানান, এসআই তীথংকর দাস ও পুলিশের একটি টিম নারায়নপুর-বাঘরা সড়কের ইছারপুলে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি চালান। এ সময় পলিপ্যাকে ৬০ ইয়াবা উদ্ধার করা হয়। এসআই তীথংকর বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। আদালত আসামিদের
কারাগারে পাঠিয়েছেন।