,

কুমিল্লায় কলেজ ছাত্রীর হাত ধরে টানাটানি অতঃপর…

আজকের কুমিল্লা ডট কম :
February 18, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
স্কুল কলেজের সামনে এখনো শিস দেয়া, সিগারেটের ধোয়া ছেড়ে অশালীন কথা বলে ওড়না টেনে ধরা, অশালীন অঙ্গভঙ্গি করা বখাটেদের উৎপাত এখনো কমেনি কুমিল্লায়। গতকাল এক কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তুহিন নামে এক বখাটেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার এ দণ্ডাদেশ দেন। বখাটে তুহিন আদর্শ সদর উপজেলার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার টিউশনি করে সন্ধ্যায় ওই কলেজ ছাত্রী দৌলতপুর এলাকা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বখাটে তুহিন তাকে দেখে অশালীন মন্তব্য করে। এক পর্যায়ে ওই কলেজছাত্রীর হাত ধরে টানা হেঁচড়া শুরু করে।

এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তুহিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে রাতে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান ভ্রাম্যমাণ আদালত।