,

কুমিল্লায় কারিগরী কম্পিউটার কোর্সের ৬ মাস মেয়াদী সনদ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
August 4, 2017
news-image

স্টাফ রির্পোটার:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখা ধর্মপুরের কলা ভবন গেইটের অপজিটে রহমান ভিলার নীচতলায় এক্সপার্ট আইটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড এর অধীনে ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস র্কোসের সনদ বিতরণ করা হয়। ৪ আগষ্ট শুক্রবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এক্সপার্ট আইটির পরিচালক সোহেল মাহমুদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম জুয়েল, শাহপরান, তরুন কবি আজিম উল্যাহ হানিফ। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ভর্তি হওয়া ৫৩ জন শিক্ষার্থীদের মাঝে সনদও ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিদুল ইসলাম, ফারজানা আক্তার, আয়েশা আক্তার, লাভলী আক্তার, শিল্পী আক্তার, শাহনাজ আক্তার, শাহাদাত হোসেন শাকিল, ফারুক আহমেদ, জান্নাতুল নাঈমা প্রমুখ।