,

কুমিল্লায় মঙ্গলবার আরও ৮১ জনের করোনা শনাক্ত, আজ সর্বোচ্চ সুস্থ্য ২৪১

আজকের কুমিল্লা ডট কম :
June 23, 2020
news-image

 

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় আজ মঙ্গলবারে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৩ জনে।

আজকের রিপোর্টে ২ জনকে মৃত দেখানো হয়েছে। এদের মধ্যে দেবিদ্বারে ১ জন ও চৌদ্দগ্রামে ১ জন। ফলে মৃত্যু সংখ্যা ৮৫ জন হলো ।

আজকের রিপোর্টে ২৪১ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন চান্দিনায় ১১৩ জন, বুড়িচংয়ে ৪ জন, চৌদ্দগ্রামে ৯৪জন,
মেঘনায় ১৪ জন, দেবিদ্বারে ৭ জন, নাঙ্গলকোটে ২ জন, সদর দক্ষিণে ২ জন ও মনোহরগঞ্জে ৫ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ৪৫ জন, সদর দক্ষিণে ৩ জন, চৌদ্দগ্রামে ১২ জন, নাঙ্গলকোটে ৫ জন, বুড়িচংয়ে ৪ জন, দেবিদ্বারে ৯ জন, লাকসামে ১ জন, চান্দিনায় ১ জন ও মনোহরগঞ্জে ১ জন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৯১ জন, মুরাদনগর ২১৫ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৭৫৪ জন, লাকসামে ১৭২ জন, চান্দিনায় ১৭১ জন, তিতাসে ৭১ জন, দাউদকান্দিতে ১১৫ জন, বরুড়ায় ৮৪ জন, বুড়িচংয়ে ১৫০ জন, মনোহরগঞ্জে ৭৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৫১ জন, নাঙ্গলকোটে ১৫৯ জন, হোমনায় ৬৯ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৭৫ জন, লালমাইয়ে ৩৮ জন, চৌদ্দগ্রামে ২২৫ জন, আদর্শ সদরে ১১২ জন, মেঘনায় ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৭ হাজার ৫৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৫ হাজার ৪১২ জনের। এর মধ্যে ২ হাজার ৮৭৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৮৫ জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৪০ জন।