,

কুমিল্লায় লকডাউন নিশ্চিতে সেনাবাহিনীর টহল জোরদার

আজকের কুমিল্লা ডট কম :
April 12, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন নিশ্চিত করার জন্যে কুমিল্লা জেলাজুড়ে জনসচেতনতা সৃষ্টিতে টহল জোরদার করেছে সেনাবাহিনী সেইসাথে ব্যাপক প্রচারণাও চালাচ্ছেন।

রবিবার (১২এপ্রিল) সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে, নগরীর তেলিকোনা,বালুতুপা,চকবাজার,কাপড়িয়াপট্টি মোগলটুলি,হাউজিং, মেডিক্যাল কলেজ রোড,ই পিজেড রোড,টমছমব্রীজ,বাখরাবাদ, শাসনগাছা,বাদশামিয়ার বাজার,রাণিরবাজার, গোমতীর পাড়সহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনীর টহলের পাশাপাশি জনসমাগম হ্রাস সামাজিক দুরত্ব সৃষ্টি, মাস্ক ব্যবহার এবং অযথা রাস্তায় ঘুরাফেরা বন্ধে সেনাবাহিনী কাজ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার ৩১ বীরের কমান্ডিং অফিসার লে.কর্ণেল মাহবুব আলম ।