,

কুমিল্লায় ৩০ লাখ টাকার ভারতীয় ইয়াবাসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 16, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার গোলাবাড়ি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ব্যাটালিয়ান (১০ বিজিবি) এর সদস্যরা।

শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, পিএসসি এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, গোলাবাড়ির মৃত ছিদ্দিক ভূইয়ার ছেলে মোঃ জাকির হোসেন (৩৫) ও আলেখারচরের আব্দুর রাজ্জাকের মেয়ে মোছাঃ ফারজানা (২৮)।

আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট তারা ভারতীয় মাদক ব্যবসায়ীর কাছে থেকে সংগ্রহ করে মোঃ মামুন মিয়া (৩৫) নামের এক বাংলাদেশী মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করতে চেয়েছিল।

মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া পদুয়া বাজার বিশ্বরোড এলাকার বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।