,

কুমিল্লায় ৫০০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ!

আজকের কুমিল্লা ডট কম :
April 16, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লায় ৪র্থ শ্রেণির স্কুল ছাত্রীকে বৈশাখী মেলা থেকে ফেরার পথে ধর্ষণের অভিযোগে ট্রাক চালক শাহআলম (৪০) কে গ্রেফতার করা হয়েছে।

জেলার বুড়িচং উপজেলার ইন্দ্রবতী এলাকার একটি কবরস্থানের সাথে ঝোঁপে ওই শিশুকে ধর্ষণের সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ধর্ষক শাহআলম বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামের হামদু মিয়ার ছেলে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, উপজেলার নানুয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির স্কুলছাত্রী গত সোমবার দুপুরে কদমতলী কালিবাড়ি বৈশাখী মেলা থেকে ফিরছিল।

এসময় শাহআলম ওই স্কুলছাত্রীকে ৫শ টাকার নোট দেয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার ইন্দ্রবর্তী এলাকায় একটি কবরস্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক তাকে ধর্ষন করে।

এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পুষ্প বরণ চাকমা জানান, আজ মঙ্গলবার ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে এবং পুলিশের জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি শাহআলম স্বীকার করেছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।