,

কুমিল্লা নগরীতে জন্মাষ্টমী মহোৎসব পালিত

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার :

পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে রাণীর বাজার রাসস্থলী থেকে হরিনাম সহযোগে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এতে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি ও মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।