,

কুমিল্লা সদরে প্রবাসীকে হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2018
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা সদর উপজেলার জোড়া মেহের গ্রামে প্রবাসী শহীদ মিয়াকে হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী উম্মে সালমা নার্গিস।

বুধবার (১৯ সেপ্টেম্বর)মামলার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া।

স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়া মেহের গ্রামের শহীদ মিয়া সমাজে শালিস দরবার করতেন। দরবারে একবার ওই গ্রামের কমর আলীর ছেলে রিপনকে (২৫) সাজা দেয়া হয়। এই নিয়ে ক্ষুব্ধ রিপন শহীদ মিয়াকে মঙ্গলবার সন্ধ্যায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক শহীদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে রিপনসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটে। আমরা আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছি।