,

কোটি টাকার মার্সিডিজ পুড়িয়ে দিলেন ইউটিউবার,নেট দুনিয়ায় ভাইরাল

আজকের কুমিল্লা ডট কম :
October 29, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কোটি টাকার মার্সিডিজ গাড়ি আগুনে পুড়িয়েছেন একজন ইউটিউবার। রাশিয়ান ব্লগার মিখাইল লিটভিন গাড়িটি নিয়ে নানা সমস্যায় অতিষ্ঠ হয়ে পুড়িয়ে দেন গাড়িটি। সম্প্রতি নেট দুনিয়ার ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। যা দেখে হতবাক লাখো দর্শক।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রুশ ইউটিউবার মিখাইল লিটভিন যিনি মিশা নামেও পরিচিত। তিনি তার বিলাসবহুল গাড়িটি পুড়িয়ে দিচ্ছেন। মার্সেডিজটির মডেল এএমজি জিটি ৬৩ এস, দাম ২.৭৫ কোটি টাকারও উপরে।
কিন্তু কেন? কারণ, গাড়িটি নিয়ে তিনি বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি হন ও হতাশ হয়ে পড়েছিলেন। সমস্যা গুলোর সমাধানে কয়েকবার চেষ্টা করার পর তিনি সিদ্ধান্ত নেন যে, গাড়িটি পুড়িয়ে ফেলা সবচেয়ে ভালো সমাধান।

জানা যাচ্ছে, ওই রুশ ইউটিউবার ২০১৯ সালে স্থানীয় ওয়েবসাইট থেকে গাড়িটি কেনেন। তারপর থেকে সমস্যা লেগেই ছিল। ইউটিউবার মিশা ৫ বার মার্সিডিজ ডিলারের কাছে ফেরত পাঠিয়েছিলেন। তবে সমস্যাার সমাধান হয়নি। অগত্যা, তিনি এমন সিদ্ধান্ত নেন। এদিকে, দামি গাড়ি পোড়ানোর ওই ভিডিওটি সাড়া ফেলেছে ইউটিউবে।