,

খালেদার বাসভবন ঘেরাওয়ে বাধা

আজকের কুমিল্লা ডট কম :
February 6, 2016

এম এ মানিক: মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ সমর্থিত ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’। আজ সকালে সংগঠনটির শতাধিক নেতা-কর্মী খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হয়। এসময় তাদের গুশলান-২ নম্বর গোলচত্বরে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারীদের কূটনৈতিক পাড়ায় এই ধরনের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞার কথা জানিয়ে তিনি তাদের সরে যেতে বলেন। এরপর বিক্ষোভকারীরা পশ্চিম দিকে সরে এসে বনানী মাঠে এসে জড়ো হন। সেখানে তারা নানা স্লোগান ও বক্তব্য দিচ্ছেন।91601_163