,

চট্রগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বরুড়া ও চান্দিনার দুইজনসহ ৩ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
December 4, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বরুড়া ও চান্দিনা উপজেলার তিনজন নিহত হয়েছেন ।

সোমবার (৪ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, বরুড়া উপজেলার ৩নং খোশবাস ইউনিয়নের শাহাপুর (জীবন গাজী বাড়ীর) মৃত ইজ্জত আলীর ছেলে রব(৫০),চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের তেওনাই গ্রামের আব্দুল হকের ছেলে ছিদ্দিকুর রহমান( ৫২)  এবং নিহত অপর ব্যাক্তি পিকআপের চালক ছিল বলে জানা যায়। তবে তার পরিচয় জানা যায় নি।

বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের ইউপি মেম্বার মোসলেম উদ্দিন জানান, নিহত রব মিয়ার মরদেহ বাড়িতে আনা হয়েছে।

উল্লেখ্যে, রবিবার রাতে সবজি বিক্রির উদ্দেশ্যে পাঁচজন  সবজি ব্যাবসায়ী সবজি নিয়ে চট্টগ্রাম যায়। সবজি বিক্রি করে আসার পথে চট্রগ্রাম মিরসরাই নামক স্থানে সোমবার ভোর রাতে  দুর্ঘটনার শিকার হলে তাৎক্ষনিক তিন জন নিহত ও দুইজন মারাত্বক আহত হন।