চলে গেলেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ
আন্তর্জাতিক ডেস্কঃ
৯১ বছর বয়সে মারা গেছেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ। স্নায়ুযুদ্ধের অবসান ঘটানোর জন্য তিনি পশ্চিমা বিশ্বে প্রশংসিত হলেও, সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য তার সংস্কার কর্মসূচীকে দায়ী করে থাকেন ইতিহাসবিদরা। ১৯৮৫ সালে ক্ষমতায় আসার পর তিনি বিশ্বের কাছে সোভিয়েত ইউনিয়নকে উন্মুক্ত করে দিয়েছিলেন। অনেকগুলা সংস্কার কর্মসূচী গ্রহণ করেছিলেন। মূলত এরপর থেকেই সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভাঙ্গন শুরু হয়।
বিবিসি জানিয়েছে, মিখাইল গর্বাচেভের মৃত্যুতে তার প্রতি সারা বিশ্ব থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি ইতিহাসের গতিপথ বদলে গিয়েছিলেন। মিখাইল গর্বাচেভ ব্যতিক্রমী একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তার মৃত্যুতে বিশ্ব একজন নেতা হারালো যিনি শান্তির জন্য একজন অক্লান্ত সমর্থক ছিলেন।
রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
তাকে প্রায়ই হাসপাতালে ভর্তি করতে হচ্ছিল। গত জুন মাসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, কিডনির জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো ঘোষণা করা হয়নি।
১৯৮৫ সালে সোভিয়েত কম্যুনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন মিখাইল গর্বাচেভ, যখন তার বয়স ৫৪ বছর। সেই সময় তিনি ছিলেন ক্ষমতাসীন কাউন্সিল পলিটব্যুরোর সর্বকনিষ্ঠ সদস্য। তার পূর্বসূরি কনস্তান্তিন চেরনেঙ্কো মাত্র এক বছর দায়িত্বে থাকার পর ৭৩ বছর বয়সে মারা গেলে বয়স্কদের ভিড়ে তিনি দায়িত্ব পান।
তার মূল নà§