,

চাঁদপুরে হাত ঘড়ির ভিতরে ইয়াবাসহ গ্রেফতার ১

আজকের কুমিল্লা ডট কম :
May 22, 2018
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর :
চাঁদপুর শহরের স্ট্যান্ড রোডস্থ যমুনা তেলের ডিপোর সামনে খোকন মুহুরীর দোকানের উত্তর পার্শ্বে রেল লাইনের উপর হইতে এক ব্যাক্তির বাম হাতে পরিহিত কালো রংয়ের হাত ঘড়ির ভিতরের অংশে অভিনব কায়দায় রাখা ১০  পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

সোমবার (২১ মে) চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নির্দেশক্রমে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওয়ালী উল্লাহ্র সার্বিক সহযোগীতায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান, এসআই(নিঃ) অনুপ চক্রবর্ত্তী, এএসআই(নিঃ) আনোয়ার হোসেনসহ চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল (গাজী বাড়ীর) দুলাল গাজীর পুত্র হƒদয় গাজী (১৯) কে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। এই সংক্রান্তে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং- ৪২।