,

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্টজনদের সন্মানে ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
June 7, 2018
news-image

 

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় :

বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্টজনদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক মির্জা জাকিরের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাঈনুল হাসান, জেলা পুলিশ সুপার শামচ্ছুননাহার পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, এন বি আরের সাবেক চেয়ার মজিবুর রহমান, স্বাধীনতা পদক প্রাপ্ত চিকিৎসক ডা: সৈয়দা বদরুন নাহার সহ প্রেসক্লাবের প্রবীন, নবিন, আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।