,

চান্দিনায় বাবা-মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
May 15, 2020
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বাবা প্রয়াত হাজী নুরুল ইসলাম ডিলার ও মা সমাজ সেবিকা সুফিয়া খাতুন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ হাজার অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মেসার্স নূরুল ইসলাম ও মেসার্স রাহা ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী হাজী মো. শামীম হোসেন।

চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে চান্দিনা পৌরসভার ৯টি ওয়ার্ডের শ্রমজীবী কর্মহীন মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর এই চেষ্টা ওই ব্যবসায়ির।

শুক্রবার (১৫ মে) সকাল থেকে পৌরসভার হারং গ্রামে ওই ব্যবসায়ীর নিজ বাসভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাজী মো. হুমায়ুন কবির, মো. রাশেদুল ইসলাম রিপন, হাজী মো. নূরে আলম সরকার, মো. শাহ আলম সরকার, মো. সেলিম সরকার, মো. শামীম সরকার, মেহেদী হাসান প্রমুখ।