,

চৌদ্দগ্রামে দারুস সুন্নাত দ্নীনিয়া মাদ্রাসায় শতভাগ পাস

আজকের কুমিল্লা ডট কম :
July 11, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাশাকোট দারুস সুন্নাহ দ্বিনিয়া মাদ্রাসায় বরাবরের ন্যায় এবারও শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। চলতি বছর কুমিল্লা বোর্ডে এবং চৌদ্দগ্রাম উপজেলায় মাদ্রাসার ঘোষিত ফলাফলে বিপর্যয় হলেও দারুস সুন্নাহ মাদ্রাসা ৭টি এ প্লাসসহ শতভাগ পাস করায় পুরো উপজেলায় প্রশংসা করিয়াছে।

গত বৃহস্পতিবার মাদ্রাসা বোর্ডের প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে দেখা যায়, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসার ২০২৫ সেশনের দাখিল পরিক্ষায় ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই কৃতিত্বের সাথে পাস করে।
এর মধ্যে গোল্ডেন এ প্লাস দুইজন, এ প্লাস সাতজন, এ ২৫ জন এবং এ মাইনাস আটজন।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার বলেন, চলতি বছরে মাদ্রাসা বোর্ডের ঘোষিত দাখিল ২০২৫ এর ফলাফলে চৌদ্দগ্রাম উপজেলায় ফলাফল বিপর্যয় ঘটে। এই বিপর্যয়ের মধ্যেও মহান আল্লাহর অশেষ রহমতে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আমি পাসাকোট দারুসসুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসার একজন খাদেম হিসেবে যতটুকু সম্ভব হচ্ছে সহযোগিতা করে আসছি।

প্রতিষ্ঠানটির ধারাবাহিক ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, এলাকাবাসীরসহ মাদ্রাসার সাথে সংশ্লিষ্টদের সহযোগিতাও উল্লেখযোগ্য। ভবিষ্যতেও ধারাবাহিক ভালো ফলাফল অর্জনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।