,

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 29, 2017
news-image

মো ঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ

চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামে সোমবার বিকেল আনুমানিক ৪ ঘটিকায় পানিতে ডুবে আফ্রিন সুলতানা রয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আফ্রিন দেড়কোটা মাষ্টার বাড়ীর সৌদী প্রবাসী এয়াকুব মিয়ার ২য় মেয়ে। স্থানীয় ইউপি মেম্বার মাহফুজ মজুমদার ও নিহতের চাচা হাবিবুর রহমান জানান, সোমবার বিকেলে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে যায় আফ্রিন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।