,

চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।

নিহত ইলিয়াছ বাগের হাটের মো. মোস্তফার ছেলে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনজুরুল হক জানান, আজ সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম গামী একটি যাত্রীবাহি বাস মোটর সাইকেলের পিছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক নিহত হয়।