,

চৌদ্দগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
July 1, 2019
news-image

মো. আরিফুর রহমান মজুমদার:
রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদান সহ পেনশন প্রথা চালুকরণ ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে পৌরসভা কার্যালয় সম্মুখে দিন ব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেছে চৌদ্দগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।

“শ্রম অনুপাতে মর্যাদা চাই-রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের বিকল্প নেই, এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে সোমবার সকালে পৌর সভার কর্র্মকতা ও কর্মচারীরা এই অবস্থান কর্মসূচী পালন করেছে।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন চৌদ্দগ্রাম পৌরসভার কমিটির সভাপতি ইন্জিনিয়ার মো. আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, পেনেল মেয়র নজরুল ইসলাম কামাল, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সাইফুল ইসলাম শাহিন. কাজী বাবুল, সহ সাঃগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক লোকমান হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।