,

জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ পৃথিবী থেকে চিরবিদায় নিলেন

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ  মঙ্গলবার (২২ মে) পৃথিবী থেকে চিরবিদায় নেন। পৃথিবীর সকল মায়া ত্যাগ করে তিনি বিদায় নিয়েছেন। এখন শুধু তার মরদেহের দাফন কার্য সম্পন্ন করার বাকী। নিয়ম অনুযায়ী সবাই বিদায় নেয়। এখন আর তার দেহে প্রাণ নেই। প্রাণ পাখি উড়ে গেছে। আর তাইতো তার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। আজ বুধবার (২৩ মে) দুপুরের পর তার জানাজা হবে।

তাজিন আহমেদ আজ দুপুরের দিকে হার্ট অ্যাটাক করলে উত্তরার রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হলে কিছুক্ষণ পর সাড়ে ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে চিরবিদায় নেন।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘গোসল শেষে তাজিনের মরদেহ উত্তরা থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হবে। সেখান থেকেই নিয়ে যাওয়া হবে সমাধিস্থলে।’

ধারণা করা হচ্ছে রাজধানীর বনানী গোরস্তানে তাজিনের বাবার কবরের পাশেই তার মরদেহ দাফন হকরা হবে।

এদিকে তাজিনের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে শিল্পকলা একাডেমিতে নিয়ে যাবার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। তাজিন আরণ্যক নাট্যদলের কর্মী ছিলেন। আরণ্যকের আয়োজনেই তাজিনকে সম্মান জানানো হতে পারে। তাজিন আহমেদ এর মরদেহ দেখার জন্য বিভিন্ন অভিনয় শিল্পীরা ছুটে আসছেন।