,

টিভি সিরিজের জন্য ‘বন্ড’ ছাড়ছেন ক্রেইগ

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2016

image_262265.daniel_craig_skyfall_set_londonবিনােদন ডেস্ক: ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ডের চরিত্রে অভিনয়ে অনীহার কথা আগেই জানিয়েছেন ড্যানিয়েল ক্রেইগ। ‘বন্ড’ সিরিজের শেষ সিনেমা ‘স্পেকটার’ মুক্তির আগেই বলেছিলেন এ সিনেমাই হতে পারে তার বন্ড হিসেবে তার শেষ সিনেমা। এ গুঞ্জনই সত্যি হতে চলেছে। শোনা যাচ্ছে মার্কিন এক টিভি সিরিজের জন্য নিজের সব সময় বরাদ্দ করছেন এই ব্রিটিশ অভিনেতা।

জোনাথন ফ্রেঞ্জারের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ‘পিউরিটি’ সিরিজটি চলবে বেশ কয়েকটি সিজন জুড়ে। যার ফলে ৪৭ বছর বয়সী ক্রেইগের পক্ষে আর বন্ড রূপে আবির্ভূত হওয়া সম্ভব হবে না।

বন্ড সিরিজের ২৪তম সিনেমা ‘স্পেক্টার’ মুক্তির আগেই ক্রেইগ বলেছিলেন পর্দায় আবারও জেমস বন্ড হওয়ার আগে নিজের কবজি কেটে ফেলবেন তিনি।