,

তিতাসে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
April 11, 2021
news-image

 

তাসীন তিহামী:

কুমিল্লার তিতাসে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য বিক্রয়কালে সরেজমিনে আটক করেছে তিতাস থানা পুলিশ।

আটককৃতরা হলেন – উপজেলার কাপাশকান্দি গ্রামের আবুল খায়েরের ছেলে মোঃ উজ্জ্বল এবং অপরজন একই গ্রামের মজিব মুন্সির ছেলে বাবু।

এসময় উজ্জ্বল ও বাবুর কাছ থেকে যথাক্রমে ১৫ পিস ও ১০ পিস করে সর্বমোট ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের দুজনকে মাদকদ্রব্য আইনের মামলায় রবিবার (১১ এপ্রিল) জেল হাজতে প্রেরণ করে করা হয়।

এ বিষয়ে তিতাস থানার এস.আই. করিম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কাপাশকান্দি চকের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে। রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। উজ্জ্বলের নামে এর আগেও মাদকদ্রব্যের মামলা রয়েছে।”