,

দুঃসাহসী নেতা- নুশরাত রুমু

আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2018
news-image

মুজিব মানে মুক্তি চেতনা
শিরাতে বয় শক্তি,
মুজিব মানে দীপ্ত শপথ
মননে পরম ভক্তি।

মুজিব মানে বাংলার সখা
বঙ্গবন্ধু নাম,
বজ্রকণ্ঠে জানান তিনি
বাংলার কত দাম।

তর্জনী তুলে প্রতিবাদ করা
শেখালে মুজিব তুমি,
অগ্নি মশালে জাগিয়ে দিলে
শোষিত মাতৃভূমি।

একাত্তরে বাঙালি জাতি
তোমার একটি ডাকে,
এক হয়েছিলো শত্রু হটিয়ে
বাঁচাতে বাংলা মাকে।

সালাম তোমায় শ্রদ্ধা জানাই
দুঃসাহসী নেতা,
যুগে যুগে রাখবে স্মরণ
জাতি তোমার কথা।