,

দেবিদ্বারের সাংবাদিকদদের পিপিই উপহার দিলেন সৌদি প্রবাসী মো: মনির

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2020
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ

মরণঘাতক করোনা প্রতিরোধ সচেতনতায় প্রথম সাড়ির সৈনিক বলা হয় সাংবাদিকদের। সাংবাদিকদের করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনাতায় প্রায়ই মাঠে থাকতে হয়।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাংবাদিকদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে দেবিদ্বার সাংবাদিকদের পিপিই উপহার দিয়েছেন দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের হাজী শহিদুল ইসলামের ছেলে সৌদি আরব প্রবাসী মো: মনির হাসেন।

মো: মনির হোসেন বলেন, আমি মনে করি এ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতায় সাংবাদিকের অবধান সব থেকে বেশি। তারা জীবনের ঝুকি নিয়ে সারাদিন বাহিরে থাকে, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা তাই যারা মরণের ঝুঁকি কাঁদে নিয়ে সংবাদ সংগ্রহ করছে তাদের কিছু পিপিই উপহার হিসাবে প্রদান করব। সে লক্ষে আমি সাংবাদিকদের কিছু পিপিই উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।