,

দেবিদ্বারে মাটি বোঝাই ট্রাক্টরের চাপাঁয় নারী পথচারী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
March 29, 2019
news-image

 

জামাল  উদ্দিন দুলাল/সাকিব আল হেলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চান্দপুর সড়কে ট্রাক্টরের চাপায় আয়শা আক্তার (৫০) নামের এক নারী পথচারি নিহত হয়েছেন।

নিহত আয়শা আক্তার দেবিদ্বার উপজেলার চান্দপুর এলাকার বাসিন্দা ।

শুক্রবার(২৯ মার্চ) সকালে দেবিদ্বার উপজেলার চান্দপুর সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,চান্দপুর গ্রামে অবৈধ ভাবে গোমতী নদী থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় বেপরোয়া ট্রাক্টরের চাপায় পথচারি আয়েশা বেগমের মৃত্যু হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।  ট্রাক্টরটি আটক করা হয়েছে। কিন্তু চালক পলাতক রয়েছে।