,

ধর্মসাগর সংলগ্ন পার্কে ‘ম্যাজিক বোটের রাইডে ’বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র নিহত

আজকের কুমিল্লা ডট কম :
August 25, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগর ধর্মসাগর পাড়ের ‘ম্যাজিক বোট’ রাইডে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান( ২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৫ আগষ্ট) রাত ৮ টায় রাইডে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রায়হান নগরীর ছোটরা এলাকার বাবুল মিয়ার ছেলে। লাইমাই ডিগ্রি কলেজের ¯œাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্র জানান, রাইডে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই শিক্ষার্থীর মৃত্যু হওয়ার পর নগরীজুড়ে ক্ষোভ বিরাজ করছে। উক্ত রাইডটি বঙ্গবন্ধু মুরালের পিছনে অবস্থিত। গত কয়েকমাস পূর্বে রাইডটি চালু করা হয়।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহের ময়নাতদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।