,

নগরীতে জাতির জনকের ম্যুরালে মহানগর মহিলা আ’লীগের পুষ্পার্ঘ অর্পণ

আজকের কুমিল্লা ডট কম :
October 4, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
নবগঠিত কুমিল্লা মহানগর মহিলা আওয়ামীলীগ এর সকল নেতৃবৃন্দ ও সদস্যরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করেন।

মহানগর মহিলা আওয়ামীলীগ এর সভাপতি সাইফুন্নাহার মিতা সিকদার ও সাধারণ সম্পাদক আইরিন আহমেদ এর নেতৃত্বে তারা র‌্যালি করে পুষ্পার্ঘ অর্পণ করেন।