,

নন-গেমিং ইন অ্যাপ পারচেজ এ শীর্ষ পাঁচ মিডিয়া সোর্সে শেয়ারইট

আজকের কুমিল্লা ডট কম :
March 28, 2022
news-image

 

ডেস্ক রিপোর্ট:
বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান শেয়ারইট গ্রুপের ডিজিটাল কনটেন্ট শেয়ারিং ও স্ট্রিমিং অ্যাপ শেয়ারইট বৈশ্বিকভাবে ভলিউম এবং নন-গেমিং ক্যাটাগরির পাওয়ার র‌্যাংকিংয়ে মিডিয়া সোর্স হিসেবে চার নম্বর অবস্থান অর্জন করেছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি ইন-অ্যাপ পার্চেজ (আইএপি) সূচকের সকল ক্যাটাগরিতে র‌্যাংকিংয়ের সাত নম্বরে পৌঁছেছে। এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন মাইলফলক অর্জন করেছে। বিপুল সংখ্যক মানুষের ব্যবহারের ফলে বৈশ্বিক রিটেনশন সূচকের সকল ক্যাটাগরিতে আট নম্বর অবস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বৈশ্বিক রিটেনশন ও ইন-অ্যাপ পার্চেজ এর গেমিং ক্যাটাগরিতে শেয়ারইট র‌্যাংকিংয়ের শীর্ষ অবস্থানে পৌঁছেছে, যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার ক্যাজুয়াল ও মিডকোর গেমিং এর মতো ক্যাটাগরিতেও অবস্থান গড়ে নিলো অ্যাপটি। মোবাইল অ্যাডভার্টাইজিংয়ের টপ মিডিয়া সোর্স অ্যাপসফ্লায়ার (মার্কেটিং মেজারমেন্ট ও এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম, যা চলতি সপ্তাহে তাদের পারফরমেন্স সূচকের ১৪ তম সংস্করণ প্রকাশ করেছে) এ র‌্যাংকিং উন্মোচন করেছে। লাতিন আমেরিকা ও দক্ষিণপূর্ব এশিয়ার বাজারে আর্থিক বিনিয়োগের বিষয়ে গুরুত্বারোপ করে শেয়ারইট প্রথমবারের মতো গত বছরের প্রথম অর্ধের তুলনায় (ফাইন্যান্স-ইনভেস্টমেন্ট ভলিউম ক্যাটাগরির অধীনে) রিটেনশন সূচকে শীর্ষ তিনে পৌঁছেছে এবং আইএপি সূচকে শীর্ষ পাঁচ নম্বর অবস্থান অর্জন করে।

নির্দিষ্ট ব্যবহারকারী ও ব্র্যান্ডিংকে অগ্রাধিকার দেয়ার কারণে মোবাইল মার্কেটিয়ারদের পছনà