,

নবীনগরে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2017
news-image

 

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পুজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার দুপুরে নবীনগর হরিসভা মন্দির হতে মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য নগর সংকীর্ত্তণ বের করা হয়। শোভাযাত্রাটি নবীনগর সদর ও বিভিন্ন মন্দির প্রদক্ষিণ শেষে নবীনগর হরিসভা মন্দিরে আলোচনা সভা হয়। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী। বক্তব্য রাখেন, ইন্সপেক্টর (তদন্ত) নাজির আহেম্মদ, পূজা উদ্যাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক মানিক বিশ্বাস, হরিসভা মন্দিরের সভাপতি সুবীর রঞ্জন সাহা, মুক্তিযোদ্ধা বিশ্বনাথ ঘোষ ও সদস্য রঞ্জিত সূত্রধর প্রমূখ। পরে হরিভক্তি যুব সভার উদ্যোগে অতিথিদের মাধ্যমে প্রত্যেক মন্দিরে দুটি করে ফলদ চারা রোপন করা হয়।