,

নোয়াখালির সোনাইমুড়িতে যুবলীগ নেতাকে গুলিবিদ্ধ

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2017
news-image

অাবদুল মোতালেব,নোয়াখালি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে মো. দাউদ (২৮) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে আহত করেছে দূর্বৃত্তরা।

রাত সাড়ে ৯টার দিকে আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. দাউদ আমিরাবাদ এলাকার মোস্তফা মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় আমিরাবাদ বাজার থেকে বাড়ী ফেরার পথে একদল দূর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় তারা দাউদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে আহত হয় দাউদ।

পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন দাউদকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, ওনার কোমরের পিছনের নিছের অংশে গুলি লেগেছে। গুলি শর্টগান থেকে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।