পর্বতারোহী কুমিল্লার তমাল এবার যাচ্ছেন পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বত অভিযানে
তৌফিক আহমেদ তমালের বেড়ে ওঠা কুমিল্লায়। পাহাড়ের প্রতি এক অন্যরকম ভালোলাগা কাজ করে কলেজে পড়ার সময় থেকে। পাহাড়ে পাহাড়ে ভ্রমণ করতে করতে একসময় এই পাহাড়ই হয়ে ওঠে তার আরেক ঠিকানা। যেখানে তার বেশিরভাগ সময়ই তিনি অতিবাহিত করেছেন।
তৌফিক আহমেদ তমাল ২০১৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন। তবে পাহাড়ের ভালোবাসায় তিনি চাকুরীতে স্থীর থাকলেন না।
পরের বছর চাকরি ছেড়ে ভ্রমণ আয়োজনকেই পেশা হিসেবে নিয়েছেন। প্রথম দিকে পর্যটকদের গাইড হিসেবে দেশের পাহাড়ে নিয়ে যেতেন। তারপর ভ্রমণ পরিচালনা শুরু করেন ভারত ও নেপালের বিভিন্ন পাহাড়গুলোতে । তমাল এভারেস্ট বেজক্যাম্প, অন্নপূর্ণা বেজক্যাম্পসহ বিভিন্ন গন্তব্যে গাইড হিসেবে বাংলাদেশিদের নিয়ে যান।
পর্বতে তমালের কিছু উল্লেখযোগ্য সাফল্য গুলো হলো, মাউন্ট আমা দাবলাম (৬ হাজার ৮১৪ মিটার), ভাগীরথী-২ (৬ হাজার ৫১২ মিটার), আইল্যান্ড পিক (৬ হাজার ১৬০ মিটার), থারপু চুলি (৫ হাজার ৬৯৫ মিটার), মাউন্ট কানামোসহ (৫ হাজার ৯৭০ মিটার।
তৌফিক আহমেদ তমাল । তিনি ‘অলটিটিউড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাব’ নামে রোমাঞ্চকর ভ্রমণ পরিচালনাকারী প্ল্যাটফর্মের সদস্য।
তমাল এবার যাচ্ছেন পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বত অভিযানে। শনিবার ১৬ই আগষ্ট রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন ও তৌফিক আহমেদের হাতে পতাকা তুলে দেওয়ার অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানটি ‘অলটিটিউড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাব’ এর উদ্যোগে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার। তখন পর্বতারোহী তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এভারেস্টজয়ী নিশাত মজুমদার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্বতারোহণ প্রশিক্ষক ও চলচ্চিত্র গবেষক মীর শামছুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার ট্রেকার এক্সপ্লোরেশনের প্রতিষ্ঠাতা ও অভিযাত্রী নিজাম উদ্দিন এবং রোপ ৪ আউটডোর এডুকেশনের প্রতিষ্ঠাতা ও পর্বতারোহণ প্রশিক্ষক মহিউদ্দিন মাহি।