,

বরুড়ার আদ্রা ইউপি’র উপনির্বাচনে বিজয়ী নৌকা সমর্থিত আব্দুল করিম

আজকের কুমিল্লা ডট কম :
October 20, 2020
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের উপ নির্বাচনে আ’লীগ সমর্থিত নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন আব্দুল করিম।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় থেকে ইউনিয়নের ৯ টা কেন্দ্রে এক যুগে নির্বাচন অনুষ্ঠিত হয়ে শেষ হয় বিকাল ৫টায়।কয়েক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে দুপুরে আনারস প্রতিকের গাড়ির ভাঙ্গচুর করাসহ বিএনপি’র কর্মী মনিরের উপর হামলার ঘটনা ঘটে। পরে বিএনপি’র প্রার্থী ভোট বর্জন করেন।

সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে নৌকা পায় ১১৬৬০ ভোট,স্বতন্ত্র প্রার্থী আনারস পায় ৮৭৮ ভোট,বিএনপি সমর্থিত ধানের শীষ পায় ৬৬৭ ভোট,মোটর সাইকেল পায় ৪৯ ভোট। আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিক নিয়ে আব্দুল করিম ১০৭৮২ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।