,

বরুড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
April 18, 2018
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করে।

সূত্র জানায়, উপজেলা শিলমুড়ী (দঃ) ইউনিয়নের শাইলচুর গ্রামের আবদুস সুবহানে ছেলে জুম্মানের স্ত্রী এক সন্তানের জননী মোসা. ময়না আক্তার (২০) ১৭ এপ্রিল মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারন জানা যায়নি। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ময়নার লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করে।