,

বরুড়ায় শতভাগ সাফল্যে ছোট তুলাগাঁও মহিলা কলেজ

আজকের কুমিল্লা ডট কম :
July 24, 2017
news-image

 

আরিফ আজগরঃ

এইএসসি পরীক্ষা ২০১৭ বরুড়ার সবগুলো কলেজের ফলাফল হতাশজনক হলেও ফলাফলে শতভাগ সাফল্য পেয়েছে ছোট তুলাগাঁও মহিলা কলেজ।

এবারের এইএসসি পরীক্ষায় উক্ত কলেজ থেকে ৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, এবং পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই উত্তীর্ণ হয়েছে। যাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯ জন, এ গ্রেড পেয়েছে ৫৫জন, এ- পেয়েছে ১৩জন এবং বি গ্রেড পেয়েছে ১জন। ফলাফলের এই সফলতায় কলেজের অবস্থান ৭ম স্থানে  এসেছে।