,

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ! গ্রেপ্তার হলেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা করণ ওবেরয়

আজকের কুমিল্লা ডট কম :
May 7, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট :

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা করণ ওবেরয়। অভিযোগ, ২০১৭-সালে মুম্বইয়ের ওশিয়ারায় এক নারীকে ধর্ষণ করেছিলেন তিনি।

তার ভিত্তিতেই মুম্বই পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। সূত্রের খবর, ভারতীয় দ-বিধির ৩৭৬ এবং ৩৮৪ ধারায় করণের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। পুলিশ সূত্রে খবর, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে করণ ধর্ষণ করেছেন। তার পর নাকি ওই নারীর কাছে টাকাও চেয়েছিলেন।

টাকা না দিলে ওই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন। যদিও ২০১৭-র অভিযোগের ভিত্তিতে কেন এতদিন পরে গ্রেপ্তার করা হল করণকে, তার কোনও সদুত্তর দিতে পারেনি পুলিশ।