ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল
গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চৌদ্দগ্রাম গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা পদক্ষিণ করে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে মিছিল পরবর্তী সমাবেশে দলটির নেতারা ২৪ ঘন্টার মধ্যে হামলায় জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিউৎসাহী সদস্যদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবী জানায় এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা গনঅধিকার পরিষদ সভাপতি এই এম তামজিদ, সাধারণ সম্পাদক এমডি মুজিব, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক শরিফুল হক, কুমিল্লা জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নিজাম বাঙালি প্রমুখ।