,

মনোহরগঞ্জে ১নং বাইশগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
August 9, 2017
news-image

শাহাদাত হোসেনঃ
বুধবার মনোহরগঞ্জ উপজেলা বাইশগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্ভদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক অহিদুল্লা পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, আবুল বাশার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার বাঙ্গালী, মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আফরোজা আক্তার কুসুম, বাইশগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সদস্য আলমগীর হোসেন বিএসসি, সাবেক চেয়ারম্যান উপজেলা আ.লীগ সদস্য আবুল আয়েছ ভূইয়া, ইউনিয়ন যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, ৪নং ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মোস্তাফা মেম্বার সেক্রেটারি মাহবুব চৌধুরী, এসময় আরো উপস্থিত ছিলেন আ.লীগ নেতা মান্দারগাঁও বাজার সভাপতি নুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ও দেলোয়ার হোসেন মেম্বারসহ ইউনিয়ন আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোঃ শহীদ উল্লাহ, এসময় বিশেষ অতিথি জাকির হোসেন তার বক্তব্য বলেন, বাইশগাঁও ইউনিয়ন আ.লীগের অনেক সুনাম-সুখ্যাতি রয়েছে। আগামীদিনে আপনাদের ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। ২০১৯ সালে নির্বাচনে জননেতা মোঃ তাজুল ইসলামের হাতকে শক্তিশালী করতে আজ থেকে প্রত্যেকটি নেতা কর্মীকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে করতে হবে।