,

মাতৃভাষা দিবসে চাঁদপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের র‌্যালী ও পুষ্পস্তবক অর্পণ

আজকের কুমিল্লা ডট কম :
February 22, 2019
news-image

 

মাসুদ হোসেন,চাঁদপুর:
একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে  র‌্যালি   ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বৃহস্পতিবার ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে মহামায়া পশ্চিম বাজার থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে পূর্ব লোধেরগাঁও সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয় এবং বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সংগঠনের উপদেষ্টা মোঃ কামাল হাজী, সহ-সভাপতি মোঃ জুয়েল হাজী, সাঙ্গঠনিক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম হানিফ, সদস্য হাফেজ মোঃ ইমাম হোসেন, বারেক মুন্সি, ফারুক বেপারী, ইউসুফ গাজী, আব্দুর রহমান, রিয়াদ বেপারী, কাউছার বকাউল ও অন্যান্য সদস্যবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।