,

মুরাদনগরে বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংযোগে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
April 24, 2018
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামে পল্লী বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংযোগের নামে অর্থ বিনিময় ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে কাগাতুয়া গ্রামের বিদ্যুৎ গ্রাহকরা।

মঙ্গলবার দুপুরে বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামে ভোক্তভোগী গ্রাহকরা এ মানববন্ধন করেন।
এতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান, নান্নু মিয়া, আবুল কালাম, ফারুক সরকার, শাহিদুল ইসলাম, পলি আক্তার, তাছলিমা বেগম, আখি আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কাগাতুয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে কাজল মুন্সী, নজরুল ইসলাম খোকা ও সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চক্র প্রায় দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে ১০/১২ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে। তার মতের বাহিরে থাকা লোকদের বিদ্যুৎ সংযোগ না দেওয়ার উদ্দেশ্যে বর্তমানে মাঠে নকসার বাহিরে খুটি বসানো হচ্ছে। বক্তারা আরো অভিযোগ করে বলেন টাকা হাতিয়ে নেওয়ার জন্য লাইন পরির্বতন করে অনেক ভাড়ী ঘরের উপরদিয়ে লাইন টানার চেষ্টা করছেন তারা।